ভিজিএফ চাল বিতরণে অনিয়ম: তদন্ত কমিটির কাছে দায় স্বীকার করলেন ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান

সফিকুল ইসলাম রানা : জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় সরকারের বিশেষ ভিজিএফ চাল বিতরণে চরম অনিয়মের অভিযোগ উঠেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে। অভিযোগ উঠেছে, নিবন্ধিত জেলেদের মধ্যে বরাদ্দ অনুযায়ী ৮০ কেজি করে চাল না দিয়ে অনেককে ৬৫ থেকে ৭০ কেজির বেশি দেওয়া হয়নি। এ ঘটনায় তদন্ত কমিটির কাছে দায় স্বীকার করেছেন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাখওয়াত হোসেন সরকার মুকুল।

এ বিষয়ে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে উপজেলা প্রশাসন। কমিটির আহ্বায়ক ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এবং সদস্য ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তারিক মাহমুদ (যিনি ইউনিয়নের ট্যাগ অফিসারও)।

বুধবার (৯ জুলাই) তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনির কাছে জমা দেন কমিটির আহ্বায়ক বিজয় কুমার দাস। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইউনিয়ন চেয়ারম্যান স্বীকার করেছেন যে, চাল বিতরণে কিছু অনিয়ম হয়েছে এবং তিনি এর দায়ভার গ্রহণ করছেন।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, তদন্ত কমিটির কাছে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বীকার করেছেন যে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম হয়েছে। বিষয়টি নিয়ে আমরা উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। প্রয়োজনীয় নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের সহায়তা সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে আমরা কঠোর অবস্থানে আছি।

প্রসঙ্গত, চলতি ২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল ও মে মাসে জাটকা আহরণে বিরত থাকা ৪৬০ জন নিবন্ধিত জেলেকে জনপ্রতি দুই মাসে ৮০ কেজি করে চাল দেয়ার কথা ছিল। কিন্তু অভিযোগ ওঠে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তার অনুসারীরা অনিয়ম করে অনেক জেলের প্রাপ্য চাল কেটে দেন।

বিষয়টি প্রথমে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হলে নড়ে চড়ে বসে প্রশাসন এবং তদন্ত কমিটি গঠন করে। বর্তমানে এলাকাবাসীর দাবি দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 2

শেয়ার করুন