মতলব উত্তরের সাদুল্ল্যাপুর ইউনিয়ন এলডিপির আংশিক কমিটি অনুমোদন

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৩নং সাদুল্ল্যাপুর ইউনিয়ন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। উপজেলা এলডিপির সভাপতি মো. আলাউদ্দিন প্রধানের সাক্ষরিত প্যাডে সম্প্রতি এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন মো. জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আ. রহিম। এছাড়া ২২ সদস্য বিশিষ্ট কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক অহিদুল হক, প্রচার সম্পাদক আমিন প্রধান, দপ্তর সম্পাদক গোলাম রাব্বানী, নির্বাহী সদস্য মমিনুল ইসলাম, উত্তম কুমার, মো. খোরশেদ আলম ও মামুন হোসেন প্রমুখ।
আংশিক কমিটি অনুমোদন অনুষ্ঠানের পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলডিপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ২০ দলীয় জোটের চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনের মনোনয়ন প্রত্যাশী মো. বিল্লাল হোসেন মিয়াজী।
তিনি বলেন, এলডিপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি। আমাদের লক্ষ্য জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করা। ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী কমিটি গঠনের মাধ্যমে আমরা তৃণমূল থেকে সংগঠনকে আরও সুসংগঠিত করছি।
তিনি আরও বলেন, মতলব উত্তর ও দক্ষিণের উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ, কৃষি ও শিক্ষার অগ্রগতি নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। জনগণের ভালোবাসা ও আস্থার ওপর ভর করে আমরা আগামী দিনে মাঠে থেকে কাজ করব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা এলডিপির সভাপতি আলাউদ্দিন প্রধান। এ সময় আরও উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর এলডিপির সভাপতি নুর হোসেন প্রধান, উপজেলা গণতান্ত্রিক যুব দলের সভাপতি জামান পাটোয়ারী, ছেংগারচর পৌর গণতান্ত্রিক যুব দলের সভাপতি সুমন সরদার, ছেংগারচর পৌর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রুবেল প্রমুখ।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের প্রতি সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
শেয়ার করুন
Views: 0






















