মতলব উত্তরে অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১টি নৌকা জব্দ

গোলাম নবী খোকনঃ ২৭ এপ্রিল ২০২৫ সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর একলাশপুর,বোরোচর এলাকায় অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান পরিচালনা করে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১টি নৌকা জব্দ ও ২জন আসামী আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলাম মিয়াজি, উপ- পুলিশ পরিদর্শক কামরুজ্জামান ও মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ফোর্স। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ আসামীকে এক হাজার করে দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

আসামীরা হলো, মুন্সিগঞ্জ জেলার বানিয়াইল গ্রামের প্রপেস আলী বেপারীর পুত্র স্বপন। অপরজন মতলব উত্তর উপজেলার বাংলা বাজার বোকেলাশ মোল্লা বাড়ির আব্দুর রহমান মোল্লার ছেলে অলিউল্লাহ মোল্লা। মোবাইল কোর্ট পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

প্রকাশ :   রোববার, ২৭ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন