মতলব উত্তরে জেন্ডার-সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ ও জলবায়ু পরিবর্তনজনিত প্রশিক্ষণ

মতলব উত্তর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন স্বপ্ন আয়োজিত ২য় পর্যায়ে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে প্রশিক্ষণ সম্পন্ন।

সোমবার (২ ডিসেম্বর) দিনব্যপী ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদে স্বপ্ন প্রকল্পের সহযোগিতায় জেন্ডার সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন মোকাবেলার অভিযোজন বিষয়ক প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান-১ মো. সালাউদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম। প্রশিক্ষণ প্রদান করেন স্বপ্ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা নাসিমা খাতুন ও ফরাজি কান্দি ইউনিয়ন ওয়ার্কার সালমা আক্তার।

উক্ত প্রশিক্ষণে স্থানীয় দুর্যোগ ঝুকি হ্রাস করণ ও জলবায়ু পরিবর্তন জনিত অভিযোজনে স্বপ্ন প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম সম্পর্কে ধারনা। জেন্ডার সম্পর্কে সাধারণ ধারনা। বাংলাদেশের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক কাঠামো ও সরকারের নির্দেশনা বলি। ইউডিএমসি এর দায়িত্ব ও কর্তব্য এবং স্বপ্ন প্রকল্প বাস্তবায়নের ভূমিকা। ইউনিয়ন পরিষদ কে প্লাস্টিক দূষণমুক্ত করা। দুর্যোগ পূর্ব দুর্যোগ কালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ে কার্যক্রম ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মো. হালিম , মো. খোকন, মো. জিলানী৷ মো.ইসমাইল, মো. সারোয়ার, ওয়ালিউল্লাহ দেওয়ান, গোলাম কাদের, ইউডিসি রাকিব, আজহার এবং ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

Views: 0

শেয়ার করুন