মতলব উত্তরে টরকী ইয়াং স্টার ক্রীড়া সংঘ ও তারুণ্যের আলো সমাজকল্যাণ সংগঠনের যৌথ আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি

মতলব উত্তর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের টরকী বকুলতলায় টরকী ইয়াং স্টার ক্রীড়া সংঘ ও তারুণ্যের আলো সমাজকল্যাণ সংগঠনের যৌথ আয়োজনে এক ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ কর্মসূচিতে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আজহারুল ইসলাম মুকুল।

তিনি বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে আমাদেরই দায়িত্ব নিতে হবে। আজকের এই আয়োজন তারই একটি অংশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল হক জিতু। তিনি বলেন, গাছ আমাদের পরম বন্ধু। তরুণ সমাজের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়। বিএনপি সবসময় এমন জনকল্যাণমূলক কাজে পাশে রয়েছে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক, ফেরদৌস ইসলাম সোহেল, সদস্য ও সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর আলম মামুন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য, সোহেল রানা, মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আল আমিন বাঘ, সুলতানাবাদ ইউনিয়ন বিএনপির
সাংগঠনিক সম্পাদক ফরিদ বেপারী, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ প্রধান, সুলতানাবাদ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. মহসিন মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, আল আমিন খন্দকার, সমাজসেবক মোস্তফা প্রধান, এছাড়াও টরকী ইয়াং স্টার ক্রীড়া সংঘ ও তারুণ্যের আলো সমাজকল্যাণ সংগঠনের সদস্য জিসান আহম্মেদ, সাব্বির মুন্সী, সিয়াম বাঘ, হাসান প্রধান, সিয়াম মুন্সী, সোহেল বেপারী, আশিক বেপারী, জিসান বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজক সংগঠনের সদস্যরা জানান, ভবিষ্যতেও পরিবেশ সচেতনতা, বৃক্ষরোপণ এবং জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাবে।

শনিবার, ২৬ জুলাই ২০২৫ খ্রি. ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শনিবার, ২৬ জুলাই ২০২৫ খ্রি. ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

Views: 0

শেয়ার করুন