মতলব উত্তরে ধনাগোদা নদীতে কম্বিং অপারেশনে অবৈধ জাগ উচ্ছেদ

সফিকুল ইসলাম রানা : মতলব উত্তর উপজেলায় ধনাগোদা নদীতে বিশেষ কম্বিং অপারেশনে অবৈধ জাগ উচ্ছেদ অবৈধ জাগ উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে ধনাগোদা নদীর শিবপুর থেকে লক্ষ্মীপুর অঞ্চলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের নেতৃত্বে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে নদীর অবৈধ ১২টি জাগ, ২টি মশারী জাল ও ২টি বেহুন্দি জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, মেঘনা ও ধনাগোদা নদীর চর কালীপুর অঞ্চলে অবৈধ জাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বাল্কহেডের সহায়তায় ১২টি জাগ উচ্ছেদ ও অপসারণ করা হয় এবং ২টি মশারী জাল এবং ২টি বেহুন্দি জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে সহায়তা করেন বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ফোর্স।
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫১৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 1

















