মতলব উত্তরে পিকআপ খাদে পড়ে কাপড় ব্যবসায়ীর মৃত্যু, আহত ৮

সফিকুল ইসলাম রানা :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. আলাউদ্দিন (৪৫) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৫ মে) ভোর ৬টার দিকে উপজেলার ভাটিরসূলপুর এলাকায় বেরীবাঁধ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

নিহত আলাউদ্দিন সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার চারপিরচর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. হামিদ মোল্লা। তিনি লক্ষীপুরের রায়পুরে দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, রায়পুর থেকে মোট ১২ জন কাপড় ব্যবসায়ী একটি পিকআপ ভ্যানে করে নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়ায় মালামাল কিনতে যাচ্ছিলেন। পথে মতলব-শ্রীরায়েরচর সড়কে ভাটিরসূলপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি একটি সেচ ক্যানেলের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মো. আলাউদ্দিনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে ছয়জনকে চাঁদপুর সদর হাসপাতালে এবং দুইজনকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ব্যবসায়ীদের মধ্যে মো. জাহাঙ্গীর, কাসেম ও কাইয়ুমের বাড়ি টাঙ্গাইল জেলায়; বাসেদ ও মুজাহিদের বাড়ি সিরাজগঞ্জে। তারাও লক্ষীপুরে কাপড়ের ব্যবসা করেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, নিহত ব্যক্তিকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধারের চেষ্টা চলছে।

প্রকাশ :  মঙ্গল বার, ০৬ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন