মতলব উত্তরে মাদক কারবারিদের বিরুদ্ধে যুদ্ধ ষোষণা : ড. জালাল উদ্দিন এমপি

গোলাম নবী খোকন :
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, মাদকমুক্ত সমাজ ও দেশ গড়তে সবার সহযোগীতা করতে হবে। যারা মাদক সেবন করে তাদেরকে বুঝাতে হবে, সে মাদক সেবন করে ধ্বংস হয়ে যাচ্ছে। এর কারণে তার সমাজ, দেশ, অর্থনীতি সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে প্রত্যেকের যার যার জায়গা হতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে।
শনিবার (১৮ এপ্রিল) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা সংলগ্ন মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. জালাল আরো বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি ক্ষতির মুখে ফেলে দিব নাকি নিয়ন্ত্রণে আনব। আমাদের শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান প্রযুক্তি এগুলোকে কাজে লাগিয়ে আমরা উন্নত সভ্য সমাজ গড়ে তুলবো। নাকি এভাবে রসাতলের পথ বেছে নেব। সেটাও বিবেচনা করতে হবে। আপনার যদি কেউ মাদক কারবারিদের বিরুদ্ধে মোকাবেলা করতে সাহস না পান, আমি আপনাদের পাশে আছি। ওখানে যদি পুলিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর না যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ভূমি রহমত উল্লাহ, ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল, ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা আজারুল হক মুকুল,জেলা বিএনপির সহ সভাপতি আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, ছেংগারচর পৌর যুবদলের আহবায়ক উজ্জল ফরাজি, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুজ্জামান টিপুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
মাদকবিরোধী সমাবেশ শেষে র্যালিটি স্কুল মাঠ থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানায় অডিটোরিয়াম গিয়ে শেষ হয়।
প্রকাশিত : রোববার, ১৯ এপ্রিল ২০২৬ খ্রি.
Views: 3





















