রূপসা আহম্মদীয়া আলীম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জর রূপসা আহম্মদীয়া আলীম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া রবিবার দুপুরে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুপসা আহমদিয়া আলিম মাদ্রাসার দাতা সদস্য মোহাম্মদ গাজী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি খান বাহাদুর নাসির উদ্দিন আহমেদ, তহুরুনেছা চৌধুরানী, আব্দুল লতিফ চৌধুরী ওয়াক্ফ স্টেট এর মোতওয়াল্লি আলহাজ সৈয়দ মেহেদী হাসান চৌধুরী।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, এই বাংলাদেশ বিনির্মাণে আগামী নেতৃত্ব তোমরাই দিবে। জাতি গঠনে তোমাদেকে এগিয়ে আসতে হবে। তোমাদের ভবিষ্যত উজ্জ্বল হোক এই কামনা করি।
সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধক্ষ্য মাওলানা মোঃ আবু হানিফ চৌধুরী এসম আরও উপস্থিত ছিলেন জেলা যুব দলের সদস্য ফারুক হোসেন খান। পরিচালনা করেন আরবি প্রভাষক মাওলানা মোঃ শরীফ হোসাইন ইংরেজি প্রভাষক মোহাম্মদ বোরহান উদ্দিন সহ প্রমুখ্য উপস্থিত ছিলেন।
প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল ২০২৬ খ্রি.
Views: 2





















