মতলব উত্তরে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সভা : শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে

গোলাম নবী খোকনঃ

দেশ, জাতি ও সমাজের সার্বিক উন্নয়নে এবং শিক্ষার গুণগতমান নিশ্চিত করা জরুরি। মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরির জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

শনিবার (১ আগস্ট) দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে মতলব উত্তরের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য ড.জালাল উদ্দিন এ কথাগুলো বলেছেন।

তিনি শিক্ষার মান উন্নয়নে ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে শিক্ষকদের কি কি করণীয় সে বিষয়ে আলোচনা করেন। অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখা, ঠিকমত স্কুলে আসা, মনোযোগ সহকারে পড়াশোনার ব্যাপারে শিক্ষকদের আন্তরিকভাবে নজর দেয়ার অনুরোধ জানানো হয়।

ইউএনও মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য আলমগির সরকার,
কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ন সাধারন সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, উপজেলা শিক্ষা অফিসার জামাল উদ্দিন, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেনসহ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

প্রকাশিত : শনিবার, ০১ আগস্ট ২০২৬

Views: 3

শেয়ার করুন