হাজীগঞ্জের কৃতী সন্তান ইবনে মিজান রনি গুরুতর অসুস্থ: সকলের কাছে দোয়ার দরখাস্ত

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড ঐতিহ্যবাহী রান্ধুনীমুড়া গ্রামের কৃতি সন্তান মো. ইবনে মিজান রনি গুরুতর অসুস্থ। পরিবারের পক্ষ থেকে ওনার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন উনাকে দ্রুত সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন।
জানাজায়, হাজীগঞ্জ পৌর এলাকার ১১ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামের মমতাজ উদ্দিন হাজী বাড়ির মরহুম মোহাম্মদ বাচ্চু মিয়ার বড় ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর সবুজবাগ থানার সাবেক সভাপতি, হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক, হাজীগঞ্জ পৌর বিএনপি’র সাবেক সম্মানিত সদস্য, হাজীগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি, দানবীর, গরিবের বন্ধু, মো. ইবনে মিজান রনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর পরিবারের সদস্যরা তাকে ভারতে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যান।
ভারতে উন্নত চিকিৎসার শেষে তিনি দেশের উদ্দেশ্যে রওনা হলে পুনরায় ঢাকা আসার পর আবার অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি হাজীগঞ্জ বাজারস্থ ট্রাক রোডে ওনার নিজ বাসভবন বিসমিল্লাহ টাওয়ারে রয়েছেন। বাসায় প্রয়োজনীয় চিকিৎসা সেবা চলছে। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসহ নানান রোগে ভুগছেন।
শনিবার (১ আগস্ট) এ ব্যাপারে তার ছোট ভাই মোহাম্মদ কামরুজ্জামান মানিক হাজী দেশবাসী সহ চাঁদপুর জেলা, হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভার সকলের কাছে দোয়া কামনা করে বলেন, আমার বড় ভাই ইবনে মিজান রনি, গুরুতর অসুস্থ, সবাই মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করবেন। আল্লাহ যেন আমার বড় ভাইকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন, আমিন।
প্রকাশিত : শনিবার, ০১ আগস্ট ২০২৬
Views: 5

























