মতলব উত্তরে সাপের কামড়ে দুই সন্তানের জননীর মৃত্যু

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাপের কামড়ে খুকি বেগম(৩৫) নামে দুই সন্তানের জননীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ২১ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের হাতীঘাটা টরকি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত খুকি বেগম হাতীঘাটা টরকি গ্রামের মামুন সরকারের স্ত্রী। তার বাবার নাম মুক্তিযোদ্ধা আব্দুর রব গ্রামের বাড়ি ফতেপুর পূর্ব ইউনিয়নের ফতেপুর গ্রাম।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে প্রতিদিনের ন্যায় সকালে রান্নাবান্নার কাজে রান্নাঘরে গেলে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। সাপে কাটার পর সে অসুস্থ হয়ে পড়লে তার স্বামী তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, সাপের কামড়ে গৃহবধূর মৃত্যুর খবর শুনেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন করে স্বজনরা।
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন
Views: 0






















