মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির সাথে প্রশাসনের শুভেচ্ছা বিনিময়

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা ও অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে পৃথক পৃথকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস ও থানা অফিসার ইনচার্জ কার্যালয়ে প্রেসক্লাবের নতুন কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় ইউএনও, এসিল্যান্ড ও ওসি নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক, সহ-সভাপতি জাকির হোসেন বাদসা, সালাউদ্দিন দেওয়ান, ইসমাইল খান টিটু, আতিকুর রহমান দুলাল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আলামিন, সদস্য খোলাম নবী খোকন, লতিফ মিয়াজি, মমিনুল ইসলাম, মুরাদ দেওয়ান প্রমুখ।
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন
Views: 1






















