মতলব উত্তরে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

সফিকুল ইসলাম রানা : মতলব উত্তর উপজেলায় ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বুধবার (৭জানুয়ারী) মতলব উত্তর উপজেলা পরিষদ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা সম্পন্ন করে পুরস্কার বিতরণ করা হয়েছে।

চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলামের সন্ঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

এসময় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমতুল্লাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম।

এসময় বক্তব্য রাখেন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, লুধুয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, বদরপুর আজিমীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষকবৃন্দ, বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এ ক্রীড়া অনুষ্ঠানে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ; শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

চলমান শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ক্রিকেট, গোলক নিক্ষেপ, দড়ি লাফ, ভলিবল, ব্যাডমিন্টন, এবং অ্যাথলেটিকস—এই ছয়টি ইভেন্টে অংশ নেয়। প্রতিটি ইভেন্টেই শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রতিযোগিতার মনোভাব লক্ষ্য করা গেছে।

আয়োজক সূত্রে জানা যায়, এ প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা। পাশাপাশি নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে সুস্থ, মেধাবী ও শৃঙ্খলাবান প্রজন্ম গড়ে তোলাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

প্রকাশিত/ বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 0

শেয়ার করুন