মতলব উত্তর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনায় ড্রেজার মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগান বাড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে ৩০ জানুয়ারী ২০২৬ ইং দুপুর ৩.০০ ঘটিকা থেকে সন্ধ্যা ৬.০০ পর্যন্ত পরিচালনা করা হয়।

অভিযানকালে অননুমোদিত ও সার্ভে সনদ ব্যতীত ড্রেজার দিয়ে বালু পরিবহনের দায়ে এক ড্রেজার মালিককে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ-১৯৭৬ এর সংশ্লিষ্ট ধারায় ২৫,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

একই ইউনিয়নের অন্য স্থানে কৃষি জমিতে অবৈধ ড্রেজার স্থাপন করে মাটি উত্তোলনের দায়ে অভিযান পরিচালনা করা হয় কিন্তু অভিযানকালে দায়ি ব্যক্তি অনুপস্থিত থাকায় ২টি ড্রেজার বিকল করা হয়।

প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 0

শেয়ার করুন