আমাদের মনে রাখতে হবে বিএনপি দলের একটি প্রতীক : লায়ন মো. হারুনুর রশিদ

ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, ১৭ বছরের ভোট না দেয়ার কারণে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছি। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা আবারো অধিকার ফিরে পাওয়ার একটি ক্ষেত্র তৈরি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোট দেয়ার সুযোগ এসেছে। জনগণের আশা আঙ্খাংকার প্রতীক বিএনপির প্রতীক ধানের শীষে ভোট প্রদান করার আহ্বান জানাই।

বিএনপি ঘোষিত ৩১ দফার মধ্যে নারীদের জন্য যেসব সুবিধা রয়েছে, সেগুলোও পেতে হলে অবশ্যই ভোট প্রদানের মাধ্যমে নিজেদের অধিকার নিশ্চিত করবেন। আমাদের মনে রাখতে হবে বিএনপি দল একটি প্রতীক একটি, তা হলো ধানের শীষ। এই বাইরে কোন মার্কা নেই। যারা বিএনপির কথা বলেন, তারা আগাছা।

শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া স্কুল মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য সোহেল খানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. দুলাল মিয়া পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান এবং সাবেক এমপি পুত্র সাদমান সাকিব অপূর্ব।

প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 5

শেয়ার করুন