হাজীগঞ্জে সৌদির শায়েখ আব্দুল্লাহ বিন ফয়সাল আল জাহরানি অর্থায়নে মসজিদ নির্মাণ উদ্বোধন

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর গন্ধর্ব্যপুর (দক্ষিণ) ইউনিয়নের কাশিমপুর গ্রামে সৌদি অর্থায়নে ঐতিহ্যবাহী কাশিমপুর বড়বাড়ি জামে মসজিদ নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে সৌদি আরবের বিশিষ্ট শায়েখ আব্দুল্লাহ বিন ফয়সাল আল জাহরানি উপস্থিত ছিলেন।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১১ টায় মসজিদ নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে শায়েখ আব্দুল্লাহ বিন ফয়সাল আল জানান আল জাহারানি সঙ্গে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি মো. আব্দুল মান্নান ও মো. শাহাজাহান। তাঁদের উদ্যোগেই শায়েখ আব্দুল্লাহ বিন ফয়সাল আল জাহরানি বাংলাদেশে এসেছেন বলে সংশ্লিষ্টরা জানান।
আব্দুল মান্নানের সভাপতি ও শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সভাপতি ইঞ্জিনিয়ার রিজওয়ানুল হক টিটু, সেক্রেটারি আমিরুল ইসলাম মুন্সি, উপদেষ্টা দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য শাহ-জালাল খান, বেলায়েত হোসেন ও মোহাম্মদ নূরন্নবী এবং আজীবন সদস্য ইকবাল হোসেন ও আকবর হোসেন।
স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, বর্তমান চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল এবং সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, ইউপি সদস্য মো. আমির হোসেন, ওয়াড বিএনপির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, শাহাজাহান, বেলায়েত হোসেন, বিল্লাল হোসেন, সেলিম মিয়া দুলাল, শাহের আলী, ডা. নেয়ামত উল্লাহ্, দেলোয়ার হোসেন, জামাল হোসেন, মোখতার হোসেন দিদার, মাও. শাহ সুলতান প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টরা উপস্থিত থেকে মসজিদ নির্মাণের উদ্যোগকে স্বাগত জানান। স্থানীয়দের প্রত্যাশা, মসজিদটি নির্মাণ সম্পন্ন হলে এলাকার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ ও সৌদি আরবের উদ্যোগে, সৌদি অর্থায়নে “মসজিদ নির্মাণ” করায় শায়েখ আব্দুল্লাহ বিন ফয়সাল আল জানান আল জাহারানি প্রতি এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন, তিনি মসজিদের যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়ে গেছেন। সে প্রতিশ্রুতি যেন মহান আল্লাহ রাব্বুল আলামীন উনাকে তৌফিক দান করেন তাহলে আমরা এলাকাবাসী উনার কাছে চির কৃতজ্ঞ থাকবো। মহান আল্লাহ রাব্বুল আলামীন ওনাকে দীর্ঘ নেক হায়াত দান করুক আমিন।
প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Views: 5

























