আশা সিমেন্ট হাজীগঞ্জে কনস্ট্রাকশন সাব-কন্ট্রাক্টর ও রাজমিস্ত্রিদের নিয়ে দিনব্যাপী কর্মশালা

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জে কনস্ট্রাকশন সাব-কন্ট্রাক্টর ও রাজমিস্ত্রিদের নিয়ে দিনব্যাপী কর্মশালা ও আনন্দ আয়োজন আশা সিমেন্ট স্বপ্ন কারিগর, নির্মাণে আস্থার সঙ্গী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে।
আবুল খায়ের গ্রুপের অন্যতম পণ্য ‘আশা সিমেন্ট’-এর উদ্যোগে এবং কুমিল্লা রিজিওনের আওতাধীন হাজীগঞ্জের এক্সক্লুসিভ ডিলার ‘মজুমদার বিল্ডার্স’-এর ব্যবস্থাপনায় সোমবার (২৪ আগস্ট) হাজীগঞ্জ পৌর বাস টার্মিনাল সংলগ্ন আনন্দ প্যালেস কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মজুমদার বিল্ডার্সের প্রোপ্রাইটর ও আশা সিমেন্টের এক্সক্লুসিভ ডিলার মো. হাসিবুল হাসান ডালাস।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘আশা সিমেন্ট’ গ্রাহকদের কাছে সঠিক সময়ে পৌঁছে দিতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে সিমেন্টটি বাজারে ভালো চাহিদা তৈরি করেছে। আশা সিমেন্টকে আরও এগিয়ে নিতে নির্মাণ শ্রমিক, সাব-কন্ট্রাক্টর, রাজমিস্ত্রি ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুল খায়ের গ্রুপের আশা সিমেন্টের কুমিল্লা বিভাগের সহকারী ব্যবস্থাপক আলী রেজা মো. তালহা।
তিনি বলেন, আশা সিমেন্ট বাংলাদেশে প্রথম ‘ট্রিপল টেস্টেড’ সিমেন্ট হিসেবে বাজারজাত করা হচ্ছে। সিমেন্টটি মিহি হওয়ায় দ্রুত বন্ডিং তৈরি করতে সক্ষম। একটি ভবন নির্মাণে প্রকৌশলী ও ঠিকাদারসহ সংশ্লিষ্ট অনেকের ভূমিকা থাকলেও নির্মাণকাজ বাস্তবায়নে সাব-কন্ট্রাক্টর ও রাজমিস্ত্রিদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের দক্ষতা ও অভিজ্ঞতা নির্মাণকাজের গুণগতমান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথির বক্তব্য দেন হাজীগঞ্জ পৌরসভার ইঞ্জিনিয়ার মো. ওমর ফারুক। তিনি বলেন, নির্মাণকাজে মানসম্মত উপকরণের কোনো বিকল্প নেই। আবুল খায়ের গ্রুপ দীর্ঘদিন ধরে গুণগতমানসম্পন্ন পণ্য উৎপাদন করে আসছে। আশা সিমেন্টও গুণগতমান বজায় রেখে নির্মাণসংশ্লিষ্টদের প্রত্যাশা পূরণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালার শুরুতে উপস্থিত সাব-কন্ট্রাক্টর ও রাজমিস্ত্রিদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন আশা সিমেন্টের ব্র্যান্ডিং প্রচারের প্রোডাক্ট ইঞ্জিনিয়ার মো. শাহাদাত হোসেন। এ সময় তিনি নির্মাণকাজে সিমেন্টের সঠিক ব্যবহার, গুণগতমান ও বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পরে কর্মশালায় অংশগ্রহণকারী সাব-কন্ট্রাক্টর ও রাজমিস্ত্রিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে নির্মাণসংশ্লিষ্টদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন শাহরাস্তির ডিলার মেসার্স ইব্রাহীম খলিল এন্ড সন্স-এর স্বত্বাধিকারী আলহাজ মো. নুরুজ্জামান শরীফ, কচুয়ার ডিলার মেসার্স রাশেদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রাশেদুল ইসলাম, আশা সিমেন্টের এরিয়া ম্যানেজার মো. আসাদুজ্জামান রাজিব, চাঁদপুর জেলার সিনিয়র মার্কেটিং অফিসার মোহাম্মদ ইবরাহিম এবং টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার মো. আবু বকরসহ নির্মাণসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মজুমদার বিল্ডার্সের কর্মকর্তা-কর্মচারীরা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর ও হাজীগঞ্জের আশা সিমেন্টের এক্সক্লুসিভ ডিলার মো. হাসিবুল হাসান ডালাস।
আয়োজকরা জানান, নির্মাণসংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধি, সিমেন্টের সঠিক ব্যবহার সম্পর্কে ধারণা প্রদান এবং সংশ্লিষ্টদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করার লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Views: 3

























