সকল ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনা চলছে: প্রেস সচিব ছালেহ শিবলী

মোঃ আনিছুর রহমান সুজনঃ
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. ছালেহ (ছালেহ শিবলী) বলেছেন, বিএনপি এদেশের মানুষের হৃদয়ের কথা জানে, সকল ধর্ম বর্ণ মতপথের মানুষজন নিয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে ইতিমধ্যেই পরিকল্পনার বাস্তবায়ন চলছে। প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড, এমনকি আমার পরিবারও পাবে।
শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, কৃষক, চিকিৎসকসহ সকল পেশার লোকজনকে নিয়ে আলাদা আলাদা প্ল্যান রয়েছে। ২৪এর ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলে যে কমিটমেন্ট দিয়েছিল, অবশ্যই তার সফল বাস্তবায়ন হবে। মোটকথা মানুষের মৌলিক চাহিদা পূরণ সরকার কাজ করছে,এজন্য একটু ধৈর্য্য ধরতে হবে।
রোববার (২৩ আগস্ট ২০২৬) বিকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথাগুলো বলেন।
তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, রাজনীতিতে মতভেদ থাকবে, কিছুটা বিভাজন থাকবে এটা স্বাভাবিক তবে তা অবশ্যই দলের ও দেশের স্বার্থের বাইরে নয়। আমি জানি এখানে দলের মধ্যে কিছুটা বিভদে রয়েছে। তবে অচিরেই সেই বিভদে কেটে যাবে, একটি সময় দিন। আপনারা প্রত্যেকেই দলের র্দুদিনে দলের সাথে ছিলেন, আন্দোলন সংগ্রাম করেছেন। তাই একটি ধৈর্য্য ধরুণ। আমাদের সামনে ভালো সময় আসছে। সারাদিন যে যাই বলি না কেন, দিনশেষে দলের স্বার্থে সকলেই এক।
এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, জেহলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, উপজেলা যুবদলের সাবেক যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক মহসী মোল্লা, চাঁদপুর জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, আব্দুল মতিন, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহেল বেপারী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন, উপজেলা ছাত্রদলের মহিন উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিবলু, পৌর ছাত্রদলের আশিক পাটওয়ারী প্রমুখ।
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Views: 3

























