গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদ কমিটির উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ 

গোলাম নবী খোকনঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদ কমিটির উদ্যােগে গত ২১ আগষ্ট ২০২৬ ইং শুক্রবার বিকাল চারটায় গজরা বাজার মাঠে এক মাদক বিরোধী সমাবেশ সম্পন্ন হয়।

সভায় ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদ আশিকুজ্জামানের উপস্থাপনায়, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক শাহীন আল মামুনের সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন গজরা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির নেতা সাবেক ইউপি সদস্য মোঃ মনির হোসেন প্রধান।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উল্লাহ প্রধান, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাংবাদিক একেএম গোলাম নবী খোকন, প্রবাসী বাংলা নিউজ এর মতলব প্রতিনিধি মোঃ ইসমাইল খান টিটু, সাংবাদিক জাকির হোসেন বাদশা।

এছাড়া বক্তব্য রাখেন মাদক প্রতিরোধ পরিষদ কমিটির পক্ষে মিনহাজ জিতু, মনির হোসেন, নাঈম ইসলাম, শিপন মৃধা, ইন্জিনিয়ার তাজুল ইসলাম সহ আরও অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মাদক হলো সমাজের ব্যাধী, এ ব্যাধীকে দমন করতে হলে সমাজের সর্বস্তরের জনগণ কে সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে, এর বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। অনুষ্ঠান শেষে গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদ কমিটির আত্ত্বপ্রকাশ ও কমিটির সকল সদস্যদের নাম ঘোষণা করা হয়।

প্রকাশিত :  ‍রোববার, ২৩ আগস্ট ২০২৬

Views: 3

শেয়ার করুন