সন্তানদের সাফল্য হোক  মায়ের হাত ধরে : ইউনিসেফ হেলথ্ ম্যানেজার ডাঃ ইমদাদুল হক মানিক

গোলাম নবী খোকনঃ

সন্তানদের সাফল্য হউক মায়ের হাত ধরে। মায়েরাই পারে শিশু ও শিক্ষার্থীদের লালন পালন করে মানুষ করতে, সন্তানদের জন্য মায়েদের অনেক ভূমিকা রাখতে হয়, বাবাদের ও পিছিয়ে থাকার সুযোগ নেই। গ্রাম অঞ্চলে দেখা গেছে, ছেলে মেয়েদের বাবারা তাদের সংসারের কাজ কর্ম শেষ করে বেশীরভাগ সময় অযথাই রাস্তা ঘাটে, হাটে বাজারে, দোকান পাঠে সময় কাটিয়ে দেয়, অযথা সময় নষ্ট না করে সন্ধ্যার পরের সময়টা ঘুমানোর পূর্ব পর্যন্ত ছেলে মেয়েদের লেখা পড়ার খোজ খবর নেয়া হলে লেখা পড়ার আরও উন্নতি ঘটতে পারে। তিনি নৈতিকতা শিক্ষা দেয়ার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি গুরুত্ব আরোপ করেন।

এছাড়া তিনি বলেন, গ্রামের পরিবেশ সুন্দর রাখতে হলে, পরিস্কার পরিচ্ছন্নতা ও শিশুদের শারীরিক ভাবে সুস্থ রাখতে হবে। তিনি মাদকের কুফল ব্যাপারে ও আলোকপাত করেন। গত ২২ আগষ্ট ২০২৬ ইং রোজ শনিবার ঠেটালীয়া নোয়াবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে উপরোক্ত কথা গুলো বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ হেলথ্ ইউনিসেফ ম্যানেজার ডাঃ ইমদাদুল হক মানিক।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রাসেল আহমেদ এর উপস্থাপনায়, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন বিএসসির সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মোঃ আহসান উল্লাহ, ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি একেএম গোলাম নবী খোকন, জামিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওয়াদুদ, স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মফিজ মোল্লা, ইন্জিয়ার মনজুরুল আলম, ৫ম শ্রেণির শিক্ষার্থী উম্মে হানি, কৃতি শিক্ষার্থী মাইসা প্রমূখ।

পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন, আব্দুল আলমাহিন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কে ফুলেল শুভেচ্ছা জানান ও প্রধান অতিথি কৃতী পাঁচ শিক্ষার্থীকে নগদ অর্থ প্রদান করেন।

 

প্রকাশিত :  ‍রোববার, ২৩ আগস্ট ২০২৬

Views: 2

শেয়ার করুন