মতলব দক্ষিণে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ প্রদান

ইমরান নাজির, মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে ৫শত ৭০ জন প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এই প্রণোদনা বিতরণ করেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫ ২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম ও শীতকালীন পেঁয়াজ, মুগ ও মুসুরী ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

এই সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ চৈতন্য পাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোতাসিন হোসেনসহ প্রান্তিক কৃষক কৃষাণীগণ উপস্থিত ছিলেন।

সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

Views: 0

শেয়ার করুন