মাইগ্রেন্টস রাইটস প্রোটেকশন কমিটি এমআরপিসি ‘র অর্ধবার্ষিক আলোচনা সভা

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের জেলা প্রশাসক মুহাম্মদ মহসীন উদ্দিন বলছেন, প্রতারক যখনই সুযোগ পায়, যখন আমরা দায়িত্ব বান বা সচেতন না হই, যে আপনাকে প্রবাসে নিতে চায়, তার সম্পর্কে ভাল ভাবে জেনে নিন। প্রতারনার মূল কারন হচ্ছে, আমরা সচেতন নই, নিজেরা সচেতন না হলে প্রতারকরা প্রতারনা করতেই থাকবে।

মঙ্গলবার ০৪ নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সিসিডিএ কর্তৃক আয়োজিত সিমস প্রকল্প কমিটির অর্ধবার্ষিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক আরও বলেন, আমরা প্রতারক সম্পর্কে সবাই জানি। তবুও অনেক মানুষ প্রতারকের প্রতারণা সম্পর্কে জানেননা। সে সব মানুষের জানাতে হবে। প্রবাসী কর্মীদের সচেতন থাকতে হবে। সে সব চিহ্নিত করে বিল বোর্ড আকারে সংশ্লিষ্ট তিনটি অফিসে সামনে লাগাতে হবে। প্রবাসে যেতে হলে জনশক্তি, পাসপোর্ট ও প্রবাসী কল্যান ব্যাংক, এই তিনটি দপ্তর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এসব দপ্তর গুলোর প্রবাসীরা কোন না কোন কাজে আসবে।তখন এসব বিল বোর্ড তাদের চোখে পরবে এবং তারা সচেতন হতে পারবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন এর সভাপতিত্ত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খায়রুল কবির। এছাড়া সেবাদান কারী প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী, পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক মোঃ মাহবুবুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা বেগম, প্রবাসী কল্যান ব্যাংন্কের ব্যবস্থাপক নেছারউদ্দিন, শাখা ব্যবস্থাপক শিরিন আক্তার, প্রবাসী কল্যান সেন্টারের সহকারী পরিচালক মোঃ আলী হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ সফিকুর রহমান।

সভায় স্বাগত বক্তব্য দেন সিসিডিএ সিমস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কেএম মাহতাবউদ্দিন এবং অভিবাসন বিষয়ে এমআরপিসির প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখেন ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও এমআরপিসি কমিটির সভাপতি সাংবাদিক গোলাম নবী খোকন, উপস্থাপনা করেন মতলব দক্ষিণ উপাদী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আল মামুন।

বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

Views: 0

শেয়ার করুন