মোবাইল অপসংস্কৃতি রুখে মুক্ত সংস্কৃতির বিকাশে মতলব উত্তরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

সফিকুল ইসলাম রানা :  “মোবাইল অপসংস্কৃতি রুখতে হবে, মুক্ত সংস্কৃতির বিকাশে ঐক্যবদ্ধ হতে হবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর মঈনিয়া আদর্শ বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্য প্রদর্শনী এবং বাৎসরিক ক্রীড়ানুষ্ঠানের পুরস্কার বিতরণ।

শনিবার (২৬ জুলাই) বিকাল ৩টায় সাদুল্ল্যাপুর ইউনিয়নে সূফি দরবার শরীফ হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম। তিনি বলেন, আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে অপসংস্কৃতি থেকে রক্ষা করতে চাই, তবে তাদের মধ্যে সংস্কৃতিচর্চার আগ্রহ গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, মোবাইল ফোনের অপব্যবহার আমাদের শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট করছে। পরিবার, শিক্ষক ও সমাজের সকল স্তরের মানুষকে এ বিষয়ে সচেতন হতে হবে। পুলিশ প্রশাসন সবসময় গঠনমূলক কর্মকাণ্ডে পাশে থাকবে।

বিদ্যালয়ের সাবেক সভাপতি ইউসুফ প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক লোকমান হোসেন, ফতেপুর পূর্ব ইউনিয়নের ইউপি সদস্য গোলাম নবী খোকন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক রুমি আক্তার। পরিশেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও ৩০ মিনিটের “তানিয়ার বিয়ে” নাট্য প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে। শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

রোববার, ২৭ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দে, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

রোববার, ২৭ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দে, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

Views: 1

শেয়ার করুন