লেখালেখি, খেলাধুলা, সমাজের নানা কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ততা কমে যাচ্ছে : মোহাম্মদ মোহসীন উদ্দিন

সাদ্দাম হোসেন : “আলোচনায় বিকশিত হোক মনন, প্রকাশনায় প্রতিফলিত হোক সৃজন” এই প্রতিপাদ্যে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ ও মননশীলতার বিকাশে চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী দ্বারকানাথ (ডি. এন.) হাইস্কুলে দেয়ালিকা উন্মোচন ও ‘প্রজ্ঞা মঞ্জরী’ নামীয় স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শুধু পড়াশোনা করাই শিক্ষার্থীদের একমাত্র কাজ নয়। সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। বর্তমান সময়ে অনেক পরিবার মনে করে, পড়াশোনা মানেই সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে যাওয়া, প্রাইভেট পড়ে বড় বই নিয়ে বসা। কিন্তু এর বাইরেও অনেক কিছু আছে। লেখালেখি, খেলাধুলা, সমাজের নানা কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ততা কমে যাচ্ছে। এটা আমাদের সকলের জন্য চিন্তার বিষয়।

তিনি বলেন, বর্তমান শিক্ষার্থীদের শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। ইতিহাস হও, বইয়ের বাইরের জ্ঞান অর্জন করো। ক্লাসের বইগুলো তো পড়তেই হবে, কিন্তু সেখানেই সীমাবদ্ধ থাকলে এক সময় হারিয়ে যাবে। ইতিহাস নয়, বরং বিস্মৃত হয়ে যাবে। তোমরা দিনের স্বপ্ন দেখো, সেই স্বপ্ন দেখো, যেটা মানুষ জেগে দেখে। সেই স্বপ্নই বাস্তব রূপ পায়।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজের সন্তানের মতো শিক্ষার্থীদের শিক্ষা দিতে হবে। তাদের মাঝে নৈতিকতা, চরিত্র ও মূল্যবোধ গড়ে তুলতে হবে। তাহলেই এরা আগামী দিনে ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে।

বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষিকা উম্মে হাবিবা দোলনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ এবং বিদ্যালয়ের দাতা সদস্য ডা. মোবারক হোসেন চৌধুরী।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি ম. নূরে আলম পাটোয়ারী এবং সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য নুরুন্নাহার মুন্নি।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে নবম শ্রেণির শিক্ষার্থী আহম্মেদ রোহান।

উল্লেখ্য, আলোচনা সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ৮ম শ্রেণির শিক্ষার্থী তানজিম ছোটন ও গীতা থেকে পাঠ করেন ৯ম শ্রেণির শিক্ষার্থী অর্ণব কুমার। এরপূর্বে প্রধান অতিথি স্কুলের দেয়ালিকা ও স্মারক ‘প্রজ্ঞা মঞ্জরী’র মোড়ক উন্মোচন করেন। পরে আলোচনা সভাশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

রোববার, ০৩ আগস্ট ২০২৫ খ্রি. ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Loading

শেয়ার করুন