শাহরাস্তিতে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

মোঃ কামরুজ্জামান সেন্টু :
চাঁদপুরের শাহরাস্তিতে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের অভিযোগে একটি বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। রোববার দুপুরে পৌরসভার কালিয়াপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দন্ড দেয়া হয়।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উপজেলার কালিয়াপাড়া এলাকায় অবস্থিত মেসার্স তামিমা বেকারীতে অভিযান পরিচালনা করে। অভিযানে বেকারির অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে ১০,০০০ টাকা অর্থদণ্ড আরোপ ও তা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রকাশিত : সোমবার, ২২ জুন ২০২৬ খ্রি

Views: 7

শেয়ার করুন