শাহরাস্তিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ কামরুজ্জামান সেন্টু : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ রাজনৈতিক দল। আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দলটি। আমরা সবাই শহীদ জিয়ার সৈনিক। সকল নেতাকর্মীদের দলের আদর্শ মেনে চলতে হবে। আমাদের ব্যক্তিগত পছন্দ থাকতে পারে কিন্তু দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারি না। ধানের শীষের ক্ষেত্রে আমরা সকলে ঐক্যবদ্ধ। দল যাকে মনোনয়ন দিবে সকল ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ ভাবে তাঁর জন্য কাজ করে যাবো।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. মোস্তফা কামাল উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমানের নির্দেশনা ও শাহরাস্তি হাজীগঞ্জের গণমানুষের নেতা, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। কেউ কোন প্রকার অন্যায়ের সাথে জড়িত হবেন না। কোন প্রকার অপরাধ মূলক কর্মকান্ড দল সমর্থন করে না। সবাই সতর্ক থাকবেন, ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান পাটোয়ারী, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি, বিএনপি নেতা কাজী জাহাঙ্গীর আলম, ডা. মনির হোসেন, বিল্লাল হোসেন খোকন, এহতেশামুল হক সজীব, মনির হোসেন মিয়াজী।

এতে উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সাবেক সভাপতি তাজুল ইসলাম সুমন, সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাবেক ছাত্রনেতা শাহজাহান সম্রাট, সারাফাত করিম, মোবারক হোসেন সোহেল, তারিকুল ইসলাম তামিম প্রমুখ।

আলোচনা সভা শেষে সন্ধ্যায় উপজেলা পরিষদ মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিল্পী গানের মূর্ছনায় শ্রোতাদের মুগ্ধ করেন।

বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
রিপোর্ট

Views: 0

শেয়ার করুন