শাহরাস্তিতে ব্র্যাকের উদ্যোগে হাঁস মুরগির বাচ্চা ও মাছের পোনা বিতরণ, প্রশিক্ষণ কর্মশালা

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ

চাঁদপুরের শাহারাস্তিতে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও টেকসই অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে হাঁস মুরগির বাচ্চা, মাছের পোনা বিতরণ এবং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি) এর উদ্যোগে সংস্থার উপজেলা অফিসের হলরুমে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এলাকা ব্যবস্থাপক (দাবী) নাজনীন আক্তার।
তিনি বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ ও মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্র্যাকের এ ধরনের উদ্যোগ সুবিধাভোগীদের স্বাবলম্বী হতে সহায়তা করবে এবং পারিবারিক আয় বৃদ্ধির মাধ্যমে জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে অংশ গ্রহণকারীরা হাঁস-মুরগি পালন ও মাছ চাষে সফলতা অর্জন করতে পারবেন। এতে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে স্থানীয় অর্থনীতিও আরও গতিশীল হবে।

ওই সময় উপস্থিত ছিলেন ব্র্যাক এলাকা কার্যালয়ের হিসেব ব্যবস্থাপক (দাবী) মনিরুল হক, ব্র্যাকের উর্ধ্বতন শাখা ব্যবস্থাপক মোঃ খোরশেদ আলম, শাখা ব্যবস্থাপক বি.সি.ইউ.সি আমিনুল ইসলাম, সহকারি শাখা ব্যবস্থাপক আবুল কালাম, এলাকা ব্যবস্থাপক (প্রগতী,মোঃ নাহিদুল ইসলাম সরকার । এছাড়া ব্র্যাকের বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারী এবং উপকার ভোগীগণ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, হাঁস-মুরগির বাচ্চা ও মাছের পোনা এবং প্রশিক্ষণ কর্মশালায় উপকার ভোগীদের মধ্যে ৬০ জনের মাঝে মুরগীর বাচ্চা, হাঁসের বাচ্চা এবং ২টি ভামিকপ্দোষ্ট ও ২৫ টি পরিবারকে ১০০০ করে পোনা, হাঁস-মুরগির বাচ্চা বিতরণ করা হয়। একই সঙ্গে এসব সম্পদের সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে হাঁস-মুরগির বাচ্চা ও মাছের পোনা বিতরণ করা হয়।

প্রকাশিত : রোববার, ১৪ জুন ২০২৬ খ্রি

Views: 5

শেয়ার করুন