হাজীগঞ্জের সুহিলপুর উবির নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও ফুলেল সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

রোববার (১৪ জুন) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবগঠিত এডহক কমিটির সভাপতি ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন রিপন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব মো. জয়নাল আবেদীন টিটু-এর সভাপতিত্বে সভার শুরুতে সভাপতি মো. নিজাম উদ্দিন রিপনসহ কমিটির অন্যান্য সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষকবৃন্দ।

সহকারি শিক্ষক মো.জাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবগঠিত এডহক কমিটির সভাপতি ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন রিপন বলেন, “শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় সুহিলপুর উচ্চ বিদ্যালয়কে শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে আরও এগিয়ে নেওয়া হবে। বিদ্যালয়ের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন।”

এ সময় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুমন, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর কুমার দেবনাথ, ২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক তৈয়ব আলী বেপারি, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. জহির রায়হান ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, অভিভাবক প্রতিনিধি মো. জসিম উদ্দিন এবং শিক্ষক প্রতিনিধি মো. ইসমাইল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন তালুকদার, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সোলেমান প্রধানীয়া, ৩ নং ওয়াড বিএনপির সাধারণ সম্পাদক মো. সামছল হক গাজী ও ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হাছান পাটওয়ারী, ও ৩নং ওয়াড় যুবদলের সাবেক সভাপতি মো. সুমন ও সাধারণ সম্পাদক মো. ফয়েজ পাটওয়ারী।

উপজেলা যুবদলের সাবেক যুগ্ন-আহবায়ক এম সাখাওয়াত হোসেন, ৫নং সদর ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাহবুব আলম খোকন ছাত্রদলের উপজেলা যুগ্ন-আহবায়ক মো.  মোস্তাফিজুর রহমান।

বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে নবগঠিত কমিটির সফলতা কামনা করেন।
সভা শেষে নবগঠিত কমিটির সভাপতি ও সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হন এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

উল্লেখ্য, ৪ জুন কুমিল্লা শিক্ষা বোর্ড সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের জন্য চার সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি অনুমোদন করে। এতে মো. নিজাম উদ্দিন রিপনকে সভাপতি মনোনীত করা হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের উন্নয়ন ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

প্রকাশিত : রোববার, ১৪ জুন ২০২৬ খ্রি

Views: 6

শেয়ার করুন