ষাটনল ফ্রেন্ডস মৈত্রী সোসাইটি সংগঠনের আত্মপ্রকাশ

সফিকুল ইসলাম রানা : একতাই শক্তি এই স্লোগানকে সামনে নিয়ে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের ষাটনলের ৮ টি গ্রাম (বড় ষাটনল, রঙ্গুখার কান্দি, আসন আলী প্রধানিয়া কান্দি, কন্দু সরকার কান্দি, মেহের উল্লাহ প্রধানিয়া কান্দি,ছয়গড়া কান্দি,চর চরআনী, মালো পাড়া) এর সময়বসী সমমনা বন্ধুদের নিয়ে গঠিত হলো উক্ত সংগঠন।
উক্ত সংগঠনের সদস্যগন প্রবাসী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি -বেসরকারি চাকুরীজীবি, শিক্ষক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। ৩ অক্টোবর ২০২৫ খ্রীঃ শুক্রবার সকাল ১০ ঘটিকায় ষাটনল কনু মার্কেটে মিলাদ ও দোয়ার মাধ্যমে সংগঠনের কার্যালয় শুভ উদ্বোধন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোঃ জসিম উদ্দিন, মোঃ সামসুল আলম সুমন, মোঃ আলমগীর মোল্লা, ইঞ্জিঃ মোঃ আরিফ হোসেন খান, লুৎফর রহমান বিলাস, মোঃ খোকন বেপারী, মোঃ ফেরদৌস আলম সরকার (বর্তমান চেয়ারম্যান), আব্দুর রশিদ সোহাগ, মোঃ হাবিবুর রহমান মানিক, মোঃ শাহজালাল, দিপু মিয়া, আক্তার, জাকির মিঝি, জুয়েল মিয়াজী, টিটু, বুলবুল, আবুল,মাসুম ফকির অনলাইনে যুক্ত ছিলেন মাসুদ রানা,টিপু মুন্সি,শরীফ হোসেন আরিফ,জহির,সবুজ দেওয়ান,খবির,জামাল, জাকির প্রধান,জুয়েল মুন্সি, রমিজ, নুরুল হুদা,শাহআলম জামাল তাতী,হানাস,বিল্লাল, মহসিন, বাবু মোল্লা,হাসান,বাবলু এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার সাবেক চেয়রাম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গনমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনটি একটি অরাজনৈতিক সমাজ সেবামূলক সংগঠন। দরিদ্র, সুবিধাবঞ্চিত, শিক্ষা, চিকিৎসা,ক্রিয়া, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ এবং এলাকার অবকাঠামোগত উন্নয়ন সহ মানবিক কাজে উক্ত সংগঠনের সদস্যগন নিজেদের অর্থায়নে সামর্থ অনুযায়ী নিঃস্বার্থভাবে কাজ করার অংঙ্গীকার করেন।
উক্ত এলাকার নিজের মধ্যে,সমাজের মধ্যে দলমত নির্বিশেষে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সংগঠনটি নিবিরভাবে কাজ করে যাবেন।
রোববার, ০৫ অক্টোবর ২০২৫
Views: 0























