সাংসদ ইঞ্জি. মমিনুল হককে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে ফুলেল সংবর্ধনা

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসাসেবার বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য।
রোগীরা যাতে যথাযথ ও মানসম্মত চিকিৎসাসেবা পান, সে বিষয়ে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহযোগিতা ও ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন কালে চিকিৎসকগন ফুলেল সংবর্ধনা প্রদান করে।
প্রকাশিত : শনিবার, ০৮ আগস্ট ২০২৬
Views: 4

























