সিপাইকান্দিতে এসডিএফের ইট সলিং ও সোলার প্ল্যান্ট উদ্বোধন

গোলাম নবী খোকন: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সিপাইকান্দি গ্রামে কবরস্থান রাস্তা থেকে বেড়িবাঁধ হয়ে আব্বাস মিজির বাড়ি পর্যন্ত ৪৮৮ মিটার রাস্তায় ইট সলিং ও পাঁচটি সোলার প্যানেল (সৌর বিদ্যুৎ) স্থাপন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় নয় লক্ষ টাকা। কাজটি বাস্তবায়ন করেছে সিপাইকান্দি গ্রাম উন্নয়ন সমিতি, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর সহযোগিতায়। এর অর্থায়ন করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
২০ জুন শনিবার বিকালে সিপাইকান্দি কবরস্থান রাস্তার ইট সলিং ও সোলার বাতি স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোঃ জালালউদ্দিন এমপি।
উদ্বোধন শেষে মরহুম আলাউদ্দিন মিজির উঠানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ জালালউদ্দিন বলেন, “গ্রাম উন্নয়ন সমিতির কাজকর্ম দেখেছি এবং এ প্রকল্পের কাজ সম্পর্কে শুনেছি। এ প্রকল্পের উন্নয়ন কাজ খুবই ভালো।” তিনি আরও বলেন, “এ প্রকল্পের কোথায় কী প্রয়োজন, জানাবেন। আমি প্রকল্পের পাশে আছি এবং থাকব। গ্রাম উন্নয়নের স্বার্থে যখন যা করার দরকার, তাই করব।”
তিনি আরও বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি, এ ব্যাপারে কোনো আপস নেই। সকলকে সোচ্চার থাকার জন্য আহ্বান জানাই।”
অনুষ্ঠানে গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি শিরিনা আক্তারের সভাপতিত্বে এবং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সাংবাদিক গোলাম নবী খোকনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা এসডিএফ-এর জেলা ব্যবস্থাপক মোঃ শামসুল আলম।
তিনি বলেন, “চাঁদপুর জেলায় গ্রাম উন্নয়ন সমিতির মাধ্যমে এক কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। এছাড়া সুজাতপুর ক্লাস্টারের সিপাইকান্দি গ্রাম উন্নয়ন সমিতির মাধ্যমে বিভিন্ন কাজ বাস্তবায়ন করা হয়েছে।”
তিনি আরও জানান, সিপাইকান্দি গ্রামে সংগঠন উন্নয়নের জন্য ৯৯,৪৭৫ টাকা, ঘূর্ণায়মান উন্নয়ন তহবিলের জন্য ১৫,৯৪,৯২৩ টাকা, অবকাঠামো উন্নয়নের জন্য ১১,৩০,৭৯৩ টাকা, সহায়সম্বলহীনদের জন্য ৩৬,০০০ টাকা, সদস্যদের সঞ্চয়ের বিপরীতে সমপরিমাণ অনুদান ৩,৩৭,১০০ টাকা, সেবামূল্যের বিপরীতে ৭৯,৯৮০ টাকা, মাতৃত্বকালীন ভাতা ৬৭,২০০ টাকা, সিজারিয়ান ভাতা ১০,০০০ টাকা, শিক্ষা ভাতা ৭২,০০০ টাকা, ল্যাপটপ ক্রয়ের জন্য ১,১৫,০০০ টাকা প্রদান করা হয়েছে। এছাড়া হাত ধোয়ার সাবান, খাবার স্যালাইন, সবজি বীজ, ওজন মাপার মেশিন, বিপি মেশিন, জমি ক্রয়, অফিস ঘর নির্মাণ, বিদ্যুৎ সংযোগ, টিউবওয়েল স্থাপনসহ অনেক উন্নয়ন কাজ সম্পাদন করা হয়েছে।
‘B-Spark’ নামে একটি প্রকল্প অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। প্রকল্পটি সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে মিল রেখে তৈরি করা হয়েছে। এ ব্যাপারে সুপারিশ করার জন্য এমপির দৃষ্টি আকর্ষণ করেন এসডিএফ প্রকল্পের জেলা ব্যবস্থাপক শামসুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল জাবির হোসাইন সানিব, এসডিএফ-এর কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ বজলুর রহমান, জেলা কর্মকর্তা বাবলু মিয়া, ক্লাস্টার অফিসার প্রশান্ত কুমার রায়, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি গনি দফাদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, সাবেক ছাত্রনেতা মহসিন সরকার, ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল আহমেদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী জিসান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জুম্মান তারেক, ইউনিয়ন যুবদল নেতা রুহুল কুদ্দুস, মাজহারুল ইসলাম রনি, হোসেন আহমেদসহ আরও অনেকে।
অনুষ্ঠানে জানা যায়, গ্রাম উন্নয়ন সমিতির সদস্যরা সবাই নারী। নারীদের অংশগ্রহণ অনেক বেশি। আলোচনার পূর্বে প্রধান অতিথি আলহাজ্ব ড. মোঃ জালালউদ্দিন এমপি-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এসডিএফ-এর জেলা ব্যবস্থাপক শামসুল আলম, ক্লাস্টার অফিসার রাকিবুল হাসান রানা, গ্রামবাসীর পক্ষে গোলাম রাব্বানী জিসান, জুম্মান তারেক, রনি, রুহুল কুদ্দুস ও হোসেন এবং সমিতির পক্ষ থেকে শিরিনা আক্তার, রোজিনা, কাজল রেখা ও মহিলা নেত্রী রুনা।
Views: 7
























