সুজাতপুর কলেজে কমিটি যুদ্ধ: এক বছরে তিন কমিটি, শেষ নেই দ্বন্দ্বের

সফিকুল ইসলাম রানা :  মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদ নিয়ে বিতর্ক ও দ্বন্দ্ব পিছু ছাড়ছে না। গেল এক বছরে তিনটি ভিন্ন কমিটি গঠিত হলেও সমস্যার সমাধান হয়নি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) মনোনীত বর্তমান পরিচালনা পর্ষদকে চ্যালেঞ্জ জানিয়ে কলেজ অধ্যক্ষ মাসুদ পারভেজ এবং কলেজের সাবেক সভাপতি আকতার হোসেনের বিরুদ্ধে ‘চক্রান্তের’ অভিযোগ উঠেছে। সূত্র জানায়, তারা অসৎ উদ্দেশ্যে বর্তমান কমিটি বাতিলের চেষ্টা চালাচ্ছেন।

গতকাল বৃহস্পতিবার সকালে কলেজের বিদুৎসাহী সদস্য ও নরসিংদী সরকারি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা আফজাল হোসেন এক সংবাদ সম্মেলনে বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিডিআর বিদ্রোহ মামার চীপ প্রসিকিউটর অ্যাডভোকেট বোরহান উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। যদিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্য মনোনয়ন দেওয়ার এখতিয়ার একমাত্র উপাচার্যের।

বিভিন্ন সূত্রে জানা গেছে, অভিযোগকারী আফজাল হোসেন নিজেই বর্তমান কমিটির সদস্য। তিনি নারায়ণগঞ্জ আদালতে নারী নির্যাতন মামলার আসামি। এছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের পক্ষে ছাত্রদের মিছিলে হামলা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার ভাই আমির হোসেন ২০২৩ সালে ঢাকার পল্টন এলাকায় গণ অধিকার পরিষদের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা এক মামলার এজাহারে নামীয় আসামি।

স্থানীয়রা জানান, সাবেক সভাপতি আকতার হোসেনের নেতৃত্বে আফজাল হোসেন ও তার ভাই আমির হোসেন কলেজ এলাকায় ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এসব কর্মকাণ্ডে এলাকায় অস্থিরতা বিরাজ করছে। তিনি নিজে আবারও সভাপতি থাকার জন্য গত ২ জুলাই তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর তিনজনের নামের প্রস্তাবনা পাঠিয়েছিলো বলে জানা গেছে।

এ বিষয়ে সুজাতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ পারভেজকে একাধিক ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এ কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

Views: 0

শেয়ার করুন