হাজীগঞ্জের কৃতী সন্তান বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি

মোহাম্মদ সাইফুল ইসলাম:
হাজীগঞ্জের কৃতিসন্তান বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাও.  নজরুল ইসলাম তালুকদার।  শনিবার সকাল ১০ টায় রাজধানীর ইমপেরিয়াল হোটেলের হলরুমে অনুষ্ঠিত সমিতির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, সমিতির নির্বাহী সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া।

অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আশরাফ উদ্দীন ভূঁইয়া সায়েম।সমিতির স্থায়ী নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন জেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন, প্রিন্সিপ্যাল মাও. মো. নজরুল ইসলাম তালুকদার, আলহাজ্ব কাজী মাওলানা মো. আলমগীর হোসাইন, কাজী মাওলানা মো. সফিউল্লাহ, কাজী মো. আজিজুর রহমান সুমন, কাজী মো. মফিজুল ইসলাম, আলহাজ্ব কাজী মাওলানা মো. বিল্লাল হোসেন, আলহাজ্ব কাজী মাওলানা মো. ফারুক আহমেদ।

সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠন ও ঘোষণা করা হয়।

সভায় সারাদেশের নিকাহ রেজিস্ট্রারদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব, ঢাকায় মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

নবগঠিত কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি প্রিন্সিপ্যাল মাও. মো. নজরুল ইসলাম তালুকদার, নির্বাহী সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মো. আলমগীর হোসাইন, সহ-সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মো. শিহাব উদ্দিন, আলহাজ্ব কাজী মাওলানা মো. সফিউল্লাহ, আলহাজ্ব কাজী মাওলানা মো. আব্দুল হাসিব ভূঁইয়া, আলহাজ্ব কাজী মাওলানা হাফিজ আহমেদ মোর্শেদ, সহ প্রচার সম্পাদক কবির হোসেন।

মহাসচিব হলেন, আলহাজ্ব এডভোকেট কাজী মাও. মো. আবুল হোসেন সিনিয়র যুগ্ম মহাসচিব আলহাজ্ব মাও. মো. আশরাফ উদ্দীন ভূঁইয়া সায়েম, যুগ্ম মহাসচিব জনাব কাজী মাওলানা মো. আব্দুল্লাহ আল মামুন, আলহাজ্ব কাজী মাওলানা মো. শাহাদাতুল ইসলাম, কাজী মাওলানা মো. আজিজুর রহমান সুমন, কাজী মাওলানা মো. মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা মো. মাহমুদুল হক নান্নু, অর্থ সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা মো. মোজাম্মেল হোসাইন।

দপ্তর সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা মো. নূরুল আমিন, আইন সম্পাদক এডভোকেট কাজী মাওলানা মো. শাহীন পারভেজ, প্রচার সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা শাহ মাহমুদ রেজা প্রমুখ।

প্রকাশিত :  ‍রোববার, ০৯ আগস্ট ২০২৬

Views: 5

শেয়ার করুন