হাজীগঞ্জের বাকিলার চেয়ারম্যান মিজানুর রহমানকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিলন কে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. পয়গাম আলী ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন ৬ আগস্ট সংগঠনের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে সংগঠনকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে মো. মিজানুর রহমানকে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে ওই পত্রে উল্লেখ করা হয়।
এক প্রতিক্রিয়ায় চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, “বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।”
মো. মিজানুর রহমানের নতুন দায়িত্বপ্রাপ্তির খবরে হাজীগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় জনপ্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের অধিকার ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
কুমিল্লা বিভাগের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতেও ভূমিকা রাখার চেষ্টা করব। এ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
প্রকাশিত : রোববার, ০৯ আগস্ট ২০২৬
Views: 5

























