হাজীগঞ্জের কৃষি মাঠের জমিসহ বাড়ি-ঘর রক্ষার্থে জেলাপ্রশাসকের কাছে লিখিত আবেদন

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জের ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলী কৃষি মাঠের জমিসহ বাড়ি-ঘর রক্ষার্থে পৌরসভাধীন আলীগঞ্জ এলাকায় ডাকাতিয়া নদীর পাড়ের বালুমহাল অপসারণে জেলাপ্রশাসক কাছে লিখিত আবেদন। ইউনিয়নের এন্নাতলী গ্রামের ক্ষতিগ্রস্ত লোকজনের গণস্বাক্ষরকৃত আবেদন প্রদান করা হয়। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১ টার চাঁদপুর জেলাপ্রশাসক মোহাম্মদ মোহাসীন উদ্দিনের হাতে তুলে দেন।
গ্রামবাসীর পক্ষে মো. তাজুল ইসলাম, মো. জিল্লুর রহমান, মো. আ. রাজ্জাক ও মো. ইমাম হোসেন।এসময় বিষয়টি সম্পর্কে অবহিত জেলাপ্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনপত্র প্রদানকালে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদসহ কয়েকজন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।
আবেদনপত্রের অনুলিপি ভূমি মন্ত্রণলায়, পানি সম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, চাঁদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক, হাজীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এবং চাঁদপুর ও হাজীগঞ্জ প্রেসক্লাবকে প্রদান করা হয়েছে।
ডাকাতিয়া নদীর দক্ষিণ-পশ্চিম পাড় এবং নদীর চরের পাশে অবস্থিত উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলী গ্রাম। নদীর উত্তর ও পূর্বপাড় হাজীগঞ্জ পৌরসভাধীন ৯ নং ওয়ার্ড আলীগঞ্জ কয়েক বছর ধরে নদীর পূর্বপাড়, আলীগঞ্জ এলাকায় বেশ কয়েকটি বালু মহাল গড়ে উঠেছে। বালু ব্যবসার কারণে নদীর পশ্চিম পাড়ে অবস্থিত এন্নাতলি চরের প্রায় সহস্রাধীক কৃষিজমি ইতিমধ্যে নদীগর্ভে বিলিন হয়েছে।
নদীর গতিপথ এবং ভাঙ্গন অব্যাহৃত থাকায় কৃষিজমির পাশাপাশি অনেকের বাড়ি-ঘর অস্বিস্ত সংকটে। পাশাপাশি বাতাসে বালু ওড়ে ফল ও শাকসবজি গাছের উপর পড়ার কারণে বেশ কিছু কৃষিজমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে। ডাকাতিয়া নদীর পূর্ব পাড়ে নদীর চরে পৌরসভাধীন আলীগঞ্জ এলাকায় বালুমহাল স্থাপন ও বালু ব্যবসা শুরু হয়। তখন বালু পড়ে চরের জমিগুলো চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ে।
নদীর উত্তর পাড়ে উপজেলা ভূমি অফিসের ভবনটি পুরানো হওয়ায় এমনিতেই জরাজীর্ণ, তার উপর প্রতিনিয়ত নদীর পাড় ভাঙ্গনে ভবনটিও হুমকির মুখে। কারণ, নদীর পূর্বপাড়ে প্রতিনিয়ত ১৫/ ২০টি ট্রলার অবস্থান করে। নদীর পশ্চিম পাড় ভেঙ্গে জমিগুলো নদীগর্ভে বিলিন হচ্ছে। চলতি বছর নদী ভাঙ্গনে এন্নাতলী কৃষি মাঠের একমাত্র সেচ পাম্প ভেঙ্গে পড়ে। পরে নতুন করে সেচ পাম্প স্থাপন করে দিতে বাধ্য হন।
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 3




















