হাজীগঞ্জের যৌথ বাহিনীর বিশেষ অভিযানে চাইনিজ রাইফেল দেশীয় অস্ত্র, গুলি এবং হাতবোমা উদ্ধার

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জ বলাখালে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে চাইনিজ রাইফেল দেশীয় অস্ত্র, গুলি এবং হাতবোমা উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ মে) বিকেলে হাজীগঞ্জ পৌরসভাধীন ১ নং ওয়ার্ড বলাখাল এলাকায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে চাইনিজ রাইফেল দেশীয় অস্ত্র, গুলি এবং হাতবোমা উদ্ধার করা হয়। শুরুতে চারদিক আতঙ্ক ছড়িয়ে পড়লেও। পরে দেখা যায় এলাকাবাসীর মনে স্বস্তির নিঃশ্বাস। প্রশংসায় পঞ্চমুখ প্রশাসন।

হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্য ও হাজীগঞ্জ থানা পুলিশ একটি দল অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি পরিত্যক্ত স্থানে লুকিয়ে রাখা এসব অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে, ১ টি ৭. ৬২ মি: মি: চাইনিজ রাইফেল, যা পূর্বে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (CMP) থেকে চুরি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ১ টি স্থানীয়ভাবে তৈরি ৭. ৬২ মি: মি: রাইফেল, ১ রাউন্ড রাইফেল অ্যামুনিশন এবং ১ টি স্থানীয়ভাবে তৈরি হাতবোমা।

৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে চাঁদপুর জেলায় ৩৩ পদাতিক ডিভিশনের নেতৃত্বে যৌথ বাহিনীর মাধ্যমে সন্ত্রাস ও অস্ত্র নির্মূল কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় আজকের এই অভিযান পরিচালিত হয়। অভিযান শুধু অস্ত্র উদ্ধার নয়, বরং চাঁদপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিতের এক বাস্তব উদাহরণ। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মহিউদ্দিন ফারুক বলেন, পরিত্যক্ত অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপরাধীরা কোনো বড় ধরনের কর্মকাণ্ডের পরিকল্পনায় এগুলো মজুদ করেছিল। উদ্ধারকৃত সব আলামত থানায় আনা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এগুলোর সঙ্গে কোনো সন্ত্রাসী চক্রের সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

হাজীগঞ্জের বলাখাল এলাকায় অভিযানকে ঘিরে স্থানীয় জনগণের মাঝে শুরুতে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে স্বস্তি ফিরে এসেছে। সাধারণ মানুষ যৌথ বাহিনীর তৎপরতা ও সাহসিকতার প্রশংসা করছেন। অভিযানের কথা শুনে চারদিক থেকে নারী-পুরুষ আবাল বনিতা সকলে জড়ো হতে থাকে। অনেক বয়োজ্যেষ্ঠরা বলে, জীবনে আমরা যেগুলো দেখিনি সেগুলো আজ দেখলাম। প্রশাসনের প্রশংসা না করে পারলাম না। প্রশাসনের তৎপরতার কারণে হয়তোবা আমরা বড় ধরনের ঝুঁকি থেকে বেঁচে গেলাম।

মঙ্গলবার, ১৩ মে ২০২৫

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 4

শেয়ার করুন