হাজীগঞ্জের বলিয়া উবির প্রধান শিক্ষকের ধারাবাহিক সফলতা

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জের বলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর ৫ বছরের ধারাবাহিক সফলতা। এসএসসির ফলাফল শীর্ষে স্থানে অবস্থান করে আসছে। ম্যানেজিং কমিটির জটিলতা, বিদ্যালয়ের শ্রেণী কক্ষের অভাব ও প্রয়োজনীয় শিক্ষক সংকটের মাঝেও প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন দক্ষতার পরিচয় দিয়ে আশানুরূপ ফলাফল উপহার দিয়ে আসছেন।
২০১৮ সালে বলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পেয়ে মো. ইকবাল হোসেন শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে একাধিক বৈঠকে বসেন। ছাত্র ছাত্রীদের গাইডলাইন অনুসরণ করতে অভিভাবক ও শিক্ষকমণ্ডলীদের তাগিদ দেন। যে কারনে এক সময়ের ভরাডুবি ফলাফল দায়িত্বের দুই বছরের মাথায় শতভাগ পাশের রেকর্ড অর্জন করে প্রতিষ্ঠানটি।
বিদ্যালয়েরর অফিস সৃত্রে জানাযায়, ২০২১ সালে মোট পরীক্ষার্থী ছিল ১৪৪ জন, উত্তীর্ণ হয়েছে ১৪৪ জন, পাশের হার শতভাগ, জিপিএ ৫ পেয়েছে ৬ জন। ২০২২ সালে মোট পরীক্ষার্থী ছিল ১২৭ জন, উত্তীর্ণ হয়েছে ১২৪ জন, পাশের হার ৯৭ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১২ জন। ২০২৩ সালে মোট পরীক্ষার্থী ছিল ১৫৭ জন, উত্তীর্ণ হয়েছে ১৪৩ জন, পাশের হার ৯২ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৩ জন।২০২৪ সালে মোট পরীক্ষার্থী ১৪২ জন, উত্তীর্ণ হয়েছে ১৩৭ জন, পাশের হার ৯৭ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১৫ জন। সর্বশেষ ২০২৫ সালে মোট পরীক্ষার্থী ৯২ জন, উত্তীর্ণ হয়েছে ৭৫ জন, পাশের হার ৮২ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১৩ জন। যেখানে দেখা যায় উপজেলায় ৪র্থ স্থানে অবস্থান করেছে বলিয়া উচ্চ বিদ্যালয়।
রবিবার ২০ জুলাই এ বিষয়ে বলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন বলেন, আমি ২০১৮ সালে প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়ে টেষ্টা করে আসছি বিদ্যালয়ের শিক্ষার মান আরো বৃদ্ধি করা। সে জন্য আমার সহকারী শিক্ষকগণের প্রতি কৃতজ্ঞ যে ১৩ জন জিপিএ ৫ পেয়ে উপজেলায় চতুর্থ স্থান অর্জন করে। সেই সাথে এলাকাবাসীর কাছ থেকে সহযোগিতার হাত বাড়াই যেন বিদ্যালয়ের ধারাবাহিকতা আরো এগিয়ে নিতে পারি।
রোববার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
রোববার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
Views: 0




















