হাজীগঞ্জে বিএনপি নেতা আব্দুল মান্নানের উদ্যোগে মাদকবিরোধী প্রচারণা

মোহাম্মদ সাইফুল ইসলাম :
‘মাদককে না বলুন, মাদক ছাড়ো, নতুবা এলাকা ছাড়ো’-এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মান্নান এর উদ্যোগে, সার্বিক তত্ত্বাবধান এবং সহযোগিতায় মাদক বিরোধী জনসচেতনলমূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

হাজীগঞ্জ রেলস্টেশন থেকে শুরু হয়ে গাইনবাড়ি, হাজী জালাল উদ্দীন মুন্সী বাড়ি, দরগা বাড়ি, শেখ বাড়ি, জমিদার বাড়ি, আতুড়িয়া মসজিদের পাশ দিয়ে মজুমদার বাড়ি হয়ে রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবক আলহাজ্ব মো. হারুনুর রশিদ বেপারী, সমাজসেবক মো. নুরুল আমিন, আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী আকবার হোসেন, ৪ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি হাজী মো. মোস্তফা, ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. খোরশেদ আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক, আহমেদ বিন শাহেন শাহ,ছাত্রদল নেতা ইব্রাহিম, রিপন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পৌর এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার সচেতন মহল জনসচেতন এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল মান্নান এর মহৎ উদ্যোগকে স্বাগত জানান।

প্রকাশিত : শনিবার, ২৭ জুন ২০২৬ খ্রি
.

Views: 3

শেয়ার করুন