হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজে এইচএসসির বিদায় সংবর্ধনা

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি (বিএমটি ও সাধারণ) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) কলেজ হলরুমে কলেজের অধ্যক্ষ মো. আবু ছাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন পরীক্ষার্থী মো. ইবরাহীম। হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের সাধারণ ও বিএমটি শাখায় ১৫০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে।
অতিথি ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. মনজুর আলম পাটওয়ারী।
কলেজের প্রভাষক মো. কামরুল হাসানের সঞ্চালনায় শিক্ষকদের মধ্যে আলোচনা করেন কলেজ বিএমটি শাখার সমন্বয়কারী ও সহকারি অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, কলেজ বিএমটি শাখার সহকারি অধ্যাপিকা মালেকা পারভিন, সাধারণ শাখার সমন্বয়কারী তাজুল ইসলাম।
মিলাদ দোয়া মোনাজাত পরিচালনা করেন নাজমুস সায়াদাত ও হাবীবুর রহমান শাকিল।
পরীক্ষার্থীদের পক্ষ থেকে আলোচনা শামীমা আক্তার ও মাহমুদুল হাসান। অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে আলোচনা করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার।
এ সময় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, পরীক্ষার্থী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Views: 1

























