হাজীগঞ্জের লাওকোরা সপ্রবির সভাপতি রফিক, সহ-সভাপতি রহমত নির্বাচিত

মোহাম্মদ সাইফুল ইসলাম :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলান ইউনিয়নের ৮২ নং লাওকোরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৬ জুন) বিদ্যালয়ের অফিস কক্ষে আলোচনা সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়। আলোচনা সভায় সর্বসম্মতি ক্রমে বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ রফিকুল ইসলাম পাটোয়ারী কে সভাপতি ও সহ-সভাপতি ইউপি সদস্য রহমত উল্লাহ ভূইয়া কে নির্বাচিত করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন এর সভা প্রধানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য সৈয়দ মোহাম্মদ নাছির আহম্মেদ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, নব-গঠিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী, সহ-সভাপতি মোহাম্মদ রহমত উল্লাহ ভূইয়া, মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার, হাজীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাছান পাপ্পু।

এ সময় আরো উপস্থিত ছিলেন, শিক্ষক প্রতিনিধি খোদেজা বেগম, অভিভাবক সদস্য ইলিয়াছ বেপারী, বিদ্যুৎসাহী সদস্য কামরুজ্জামান আজাদ, অভিভাবক সদস্য আবু সুফিয়ান শুভ, শাহীন মজুমদার, স্বপন পাটোয়ারী, গাজী ইব্রাহীম, ইমান রাজ ও শিক্ষকবৃন্দ।

প্রকাশিত : শনিবার, ২৭ জুন ২০২৬ খ্রি
.

Views: 1

শেয়ার করুন