হাজীগঞ্জ উপজেলায় ‘অলিপুর’ নামে নতুন ইউনিয়ন পরিষদ গঠনের প্রক্রিয়া শুরু

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ‘অলিপুর’ নামে নতুন ইউনিয়ন পরিষদ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন ভেঙে ৬ টি গ্রাম নিয়ে প্রস্তাবিত ১৩ নং অলিপুর ইউনিয়ন গঠনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠিয়েছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক।

শুক্রবার (২৬ জুন) এমপির প্যাডে পাঠানো চিঠিতে বলা হয়, ৮.২৩ বর্গ কিলোমিটার আয়তনের হাজীগঞ্জ সদর ইউনিয়ন জেলার বৃহত্তম ইউনিয়ন।

৫০ হাজার মানুষের বসবাস এবং ভোটার সংখ্যা ৩৪, ৫২৫ জন। মোট ১৫ টি গ্রাম নিয়ে গঠিত এই ইউনিয়নের মাঝখান দিয়ে রেললাইন ও চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক হাওয়া উত্তর ও দক্ষিণ অংশে বিভক্ত হয়ে পড়েছে।

ডিও লেটারে উল্লেখ করা হয়, দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের ইউনিয়ন পরিষদের সেবা নিতে উত্তরে প্রায় ১৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এতে নাগরিকরা চরম দুর্ভোগে পড়েন। জনদুর্ভোগ লাঘব ও প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়নটি বিভক্ত করা জরুরি।

প্রস্তাবিত অলিপুর ইউনিয়নের তথ্য: প্রস্তাবিত ইউনিয়নে ৬ টি গ্রাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
গ্রামগুলো হলো- অলিপুর (উত্তর), অলিপুর (দক্ষিণ), বেতিয়াপাড়া, উচ্চঙ্গা, সাতবাড়িয়া ও সিদলা।

২০২২ সালের জনশুমারি অনুযায়ী এসব গ্রামের মোট জনসংখ্যা ১৩, ০৮৫ জন, আয়তন ২, ০৩৬ একর এবং মোট ভোটার ১৩, ১৮৬ জন। গ্রামের নাম জনসংখ্যা আয়তন ভোটার সংখ্যা অলিপুর (উত্তর) ৬, ০২৯ ৯৯১ একর ২, ৭১৬ অলিপুর (দক্ষিণ) – – ৩, ৬৯১ বেতিয়াপাড়া ১, ৩৯৮ ২০৬ একর ১, ৩০৪ উচ্চঙ্গা ২, ৩১৫ ৪৮৭ একর ২, ২১৬ সাতবাড়িয়া ১, ২৯৬ ১৪৬ একর ১, ২৫৯ সিদলা ২, ০৪৭ ২০৬ একর ২, ১০০ *মোট* *১৩, ০৮৫* *২, ০৩৬ একর* *১৩, ১৮৬* চিঠিতে আরও বলা হয়, ইউনিয়ন পরিষদের সাধারণ সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে বিভক্তির প্রস্তাব গৃহীত হয়েছে।

স্থানীয়রা বলেন, নতুন ইউনিয়ন গঠিত হলে প্রশাসনিক সেবা সহজ হবে এবং এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। প্রস্তাবটি বাস্তবায়নের অপেক্ষায় আছেন অলিপুরবাসী।

প্রকাশিত : শনিবার, ২৭ জুন ২০২৬ খ্রি
.

Views: 1

শেয়ার করুন