মতলব উত্তরে কৃষি অফিস কর্তৃক ৩৪৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক ২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ -২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূলো রোপা আমন মরিচ বীজ, গ্রীষ্মকালিন সবজি, বৃক্ষচারা এবং বীজ সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি সভাপতির বক্তব্যে বলেন, কৃষির উপর নির্ভরশীল দেশের অধিকাংশ মানুষ, দেশ বাঁচাতে হলে কৃষকের বিকল্প নাই, আর কৃষক বাচাতে হলে কৃষকদের উজ্জীবিত করতে হবে, কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার শিখাতে হবে, জৈব সার ব্যবহার শিখাতে হবে, সকল কৃষকদের কে সরকারি প্রণোদনার আওতায় এনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাহিদা মিটিয়ে খাদ্য উৎপাদন ও স্বয়ং সম্পন্ন রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
উপ-সহকারী কৃষি উদ্ভিদ ও সংরক্ষন কর্মকর্তা মোঃ সালাউদ্দিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুক হোসেন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন ছেংঙ্গারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংবাদিক মাহবুব আলম লাভলু, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ ওমর ফারুক, মোঃ সফিকুল ইসলাম রানা, সাংবাদিক সুমন আহমেদ, ইসমাইল খান টিটু, মমিনুল ইসলাম, সহ আরও অন্যান্য সাংবাদিক বৃন্দ। মতলব উত্তর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী জিসান সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কৃষক কৃষাণী বৃন্দ ও কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Views: 3

























