হাজীগঞ্জের মৈত্রী শিশু উদ্যান শতভাগ বৃত্তির গৌরব অর্জন: মেধা তালিকায় দেশে পঞ্চম

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ৬ নং ওয়ার্ড মকিমাবাদ থানার সম্মুখে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘মৈত্রী শিশু উদ্যান’ শতভাগ সরকারি বৃত্তি প্রাপ্তির গৌরব অর্জন করেছে।
২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ১৫ জন অংশগ্রহণ করে সবাই বৃত্তি পেয়েছে এর মধ্যে ৯ জন ট্যালেন্টপুল ও ৬ জন সারাধণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলো ফাহিম আহমেদ রাহাত, আইমান বীন সেলিম, এম এ মুকিত, আহমেদ ইমতিয়াজ আমান, সাইফান ইসলাম তাওহীদ, রাজশ্রী বণিক, আন নীহা, আতিকা আমিন ও আফিফা জাহান নিশি।
সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলো মো. আল হামিম, তাহরীম রহমান, খাদিজাতুল কুবরা, নাবিলা আকতার, আজমিরা রহমান ও সাইমা আহমেদ।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ১২৮ জন অংশগ্রহণ করে ৯৬ জন বৃত্তি পেয়েছে। সারাদেশে মেধা তালিকায় পঞ্চম স্থান অর্জন করে।
হাজীগঞ্জ মৈত্রী শিশু উদ্যানের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন বলেন, আমাদের বিদ্যালয় থেকে ১৫ জন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৫ জনই বৃত্তি পেয়েছে। আমাদের ছাত্রছাত্রীরা শতভাগ সাফল্য অর্জন করায় প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল হয়েছে।
তিনি আরও বলেন, এ সাফল্যের পেছনে বিদ্যায়ের অভিভাবক, পরিচালনা পর্ষদ, শিক্ষক ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ জানাই।
Views: 23

























