হাজীগঞ্জে ইসকনের রথযাত্রার উদ্বোধন করলেন রোটা. রুহিদাস বণিক

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জে ইসকনের আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়।হাজীগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আসা সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ উৎসবকে প্রাণবন্ত করে।
রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি, চাঁদপুর জেলার চারবারের শ্রেষ্ঠ করদাতা, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী রোটা. রুহিদাস বণিক।
হাজীগঞ্জ উপজেলার বাকিলা উচ্চাঙ্গার ইসকনের শ্রী শ্রী রাধাকৃষ্ণ জিউ মন্দির প্রাঙ্গণ থেকে বৃহস্পতিবার বর্ণাঢ্য রথযাত্রার শুভ সূচনা হয়।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক হয়ে প্রায় ৬ কিলোমিটার পথ অতিক্রম করে পৌরসভার এলাকায় গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে ভক্তদের ধর্মীয় সঙ্গীত, কীর্তন ও আনন্দ-উল্লাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ সাহা মনা, পৌর শাখার সভাপতি রাধা কান্ত দাস রাজু এবং সাধারণ সম্পাদক শ্যামল সাহা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মন্দিরের প্রধান পুরোহিত অধ্যক্ষ সুখময় কানাই দাসাধিকারী।
রথযাত্রার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল মান্নানের নেতৃত্বে পুলিশের বিপুলসংখ্যক সদস্য দায়িত্ব পালন করেন।
রথযাত্রা হাজীগঞ্জ বাজারে পৌঁছালে শুভেচ্ছা ও স্বাগত জানান চাঁদপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, হাজীগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, শিক্ষাবিদ এবং হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী।
Views: 6

























