হাজীগঞ্জের যুবক মালদ্বীপের সাগরে চলন্ত জাহাজ থেকে কন্টেনার পড়ে নিহত: বিয়ের ৮ মাসে স্ত্রী বিধবা

মোহাম্মদ সাইফুল ইসলাম : চাঁদপুরের হাজীগঞ্জের যুবক মাসুদ(২৫)। মালদ্বীপের সাগরে চলন্ত অবস্থায় জাহাজ থেকে কন্টেনার পড়ে জাহাজের নিচে সাগরে ডুবে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। রোববার (২ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। নিহত মাসুদের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামের মসজিদ বাড়ির মো: সোলাইমান মেয়ার ছেলে
স্থানীয়রা বলেন, আর সহকর্মীদের কাছে শুনেছি মাসুদ মালদ্বীপে কর্মরত ছিলেন এবং দৈনন্দিন কাজ শেষে জাহাজে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে করে জাহাজের উপরে থাকা কন্টেনার উপর থেকে ছুটে পড়ে তার মৃত্যু হয়। বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ মাসুদ আলমের মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকায় নেমে আসে শোকের ছায়া। তবে তার মরদেহ বাংলাদেশের মাটিতে কখন এসে পৌঁছবে এমন তথ্য জানা যায়নি।
নিহত মাসুদের মা সুফিয়া বেগম বলেন, ছোট বেলায় মাসুদের বাবা সোলাইমান নিখোঁজ হন। আজ পর্যন্ত তার কোন খোঁজ-খবর নেই। আমার বাবার বাড়িতে এসে অনেক কষ্ট করে মাসুদকে লালন-পালন করি। ধার-দেনা করে ছয় বছর পূর্বে মাসুদ মালদ্বীপে যান। এরপর সকল ঋণ পরিশোধ করে জায়গা (ভূমি) কিনে বাড়ি করি। এবছরের প্রথম দিকে বাড়িতে এসে বিয়ে করেছে মাসুদ। তার বিয়ের মাত্র ৮/৯ মাস চলছে। এ মাসেই ছুটি নিয়ে বাড়িতে আসার কথা ছিলো। কিন্তু রোববার বিকালে তার মৃত্যুর খবর পাই।
এ ব্যাপারে ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম মজিবুর রহমান বলেন, মাসুদের স্বজনরা পরিষদে এসেছেন। আমার যা যা করণীয় তা করে দিয়েছি।
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
Views: 0
























