হাজীগঞ্জের রাজপথে জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল

মোহাম্মদ সাইফুল ইসলাম: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে পূর্ব বাজার, প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

উপজেলা জামায়াতের আমীর বি.এম. কলিম উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সহ-সেক্রেটারি জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ও জেলা মজলিসে সূরার অন্যতম সদস্য হাফেজ মীর হোসাইন এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোজাম্মেল হোসেন মজুমদার (পরান)।

সমাবেশে বক্তারা ৫ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন-৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা আর ব্যালট ডাকাতির নিবার্চন চাই না। আমরা চাই কেন্দ্র দখল মুক্ত নির্বাচন। জনগণ তাদের মতামত নির্বিঘ্নে প্রকাশ করবে,স্বাধীন ভাবে ভোট দিবে আর সেই পদ্ধতির নাম হচ্ছে পি,আর।

পি, আর পদ্ধতি ব্যতিত এদেশের সুষ্ঠু নির্বাচন হবে না। তারা আরও বলেন-একটি মহল আবারও আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে দিয়ে প্রহসনের নির্বাচন আয়োজনের চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ তা হতে দেবে না।

সমাবেশে পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল হাসনাত পাটওয়ারীর সঞ্চালনায় উপজেলা ও পৌর বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বাংলাদেশ জামায়েত ইসলামির বিপুলসংখ্যক কর্মী-সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

Views: 0

শেয়ার করুন