হাজীগঞ্জের রাজারগাঁও উবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ১ নং  রাজারগাঁও ইউনিয়ন পরিষদের অন্তর্গত রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়।

বুধবার (৫ আগস্ট) বিদ্যালয়ের হল রুমে কোরআন তালাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কর্মসূচি মধ্যে ছিলো কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তব্য, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তরা বলেন, জুলাই আন্দোলনকে আমাদেরকে সব সময় বুকে ধারণ করতে হবে। এই আন্দোলনে দেশের সকল শ্রেণির মানুষ অংশগ্রহণ করেছে। আর সকল মানুষের আন্দোলনের মাধ্যমে একটি ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে।

২৪ শের আন্দোলনের পূর্ব বাংলাদেশের মানুষের বিভিন্ন সংগ্রামের ইতিহাস রয়েছে। এই ইতিহাসের সাথে ২৪ এর আন্দোলনের ইতিহাস ও যোগ হয়েছে। বক্তরা আরো বলেন ছাত্র-জনতার এই ত্যাগকে কাজে লাগিয়ে সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার শপথ করতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহপরানের সভাপতিত্বে ও সিনিয়র সহকারি শিক্ষক মো.  আকবর হোসেন শাহিনের পরিচলানায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান চৌধুরী, সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা মো. ছিদ্দিকুর রহমান, প্রমুখ।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, কর্মচারী বৃন্দ ও সকল ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

প্রকাশিত :  ‍বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

Views: 4

শেয়ার করুন