হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা এবং দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আত্মত্যাগ, সাহস ও সংগ্রাম বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। এই আন্দোলন প্রমাণ করেছে, দেশের প্রয়োজনে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জনগণ কীভাবে ঐক্যবদ্ধ হতে পারে।

সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম, কলেজ বিএম শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমানসহ শিক্ষার্থীরা।

পরে প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া-মাহফিল পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মহিউদ্দিন মো. নাজমুছ শাহাদাত।

এ সময় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রকাশিত :  ‍বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

Views: 5

শেয়ার করুন