হাজীগঞ্জের সাংবাদিক ইমাম হোসাইন হিরা: ডেঙ্গুতে আক্রান্ত সকলের কাছে দোয়া কামনা

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের দিকচাঁদ গ্রামের কৃতি সন্তান সাংবাদিক মো. ইমাম হোসাইন হিরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বর্তমানে তিনি শাহরাস্তি মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে চিকিৎসাধীন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

সাংবাদিক মো. ইমাম হোসাইন হিরা সকলের কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং দীর্ঘ নেক হায়াত দান করেন এমন প্রত্যাশা তার পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের।

তিনি দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার, দৈনিক সংগ্রাম পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি। পাশাপাশি তিনি হাজীগঞ্জ প্রেসক্লাব, হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, হাজীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন ও হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকতার পাশাপাশি কর্মজীবনে তিনি হাজীগঞ্জের ঐতিহ্যবাহী বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজে ক্রীড়া শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি হাজীগঞ্জ আইডিয়াল কলেজের আইটি সেকশনে দীর্ঘ প্রায় এক যুগ সুনামের সঙ্গে কর্মরত ছিলেন।

তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

সাংবাদিক মো. ইমাম হোসাইন হিরার সুস্থতার জন্য সকলের কাছে আন্তরিকভাবে দোয়া ও শুভকামনা কামনা করা হয়েছে। মহান আল্লাহ যেন তাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন, আমিন।

প্রকাশিত :  ‍ শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Views: 10

শেয়ার করুন